অবৈধভাবে থানকুনি মজুদে কালোবাজারি মাহির গ্রেপ্তার


করোনাভাইরাস প্রতিরোধে "থানকুনি" উপাদেয় সবজি এমন একটি খবর ভাইরাল হয় সোস্যাল মিডিয়ায়।এ খবর পাওয়ার সাথে সাথে ঢাকার মানুষজন হুমড়ি খেয়ে থানকুনি কিনে মজুদ করা শুরু করে।মিরপুরের আব্দুল জব্বার বলেন,সকাল থেকে তার ১০৪ ডিগ্রি জ্বর,গলাব্যাথা,কাশি ছিল।পরে থানকুনি পাতা রস খেয়ে ৫ সেকেন্ডেই তার সব রোগ ভাল হয়ে গেছে।এদিকে ঢাকার মানুষজন হুমড়ি খেয়ে থানকুনি কিনতে থাকায় কাঁচাবাজারে থানকুনি সংকট তৈরি হয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে তৎপর হয়ে উঠেছে একদল কালো বাজারী।এই চক্রের মূল হোতা কাওরান বাজারের আড়ৎদার মাহির।বাজারে থানকুনির ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে বাজারে থানকুনি সংকট তৈরি করতে ৫০ টন থানকুনি মজুদ করে তার নিজস্ব গোডাউনে রেখে দিয়েছেন তিনি।এর ফলে থানকুনির দাম কেজিতে ৫০০ টাকা বেড়ে গেছে।গোপণ সুত্রের ভিত্তিতে তার মোহাম্মদপুরের আড়তে হাজির হয় ভোক্তা অধিকার আইনের ম্যাজিস্ট্রেট তানজিম তপু। সরোজমিনে ৫০ টন থানকুনি মজুদ দেখে আড়ৎদার মাহিরকে ৫ লক্ষ টাকা জরিমানা ও ২ মাসের স্বশ্রম কারাদণ্ড দিয়েছে তানজিম তপুর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।এ সম্পর্কে জানতে চাওয়া হলা তিনি বলেন,ডিজিটাল বাংলাদেশে বদমাশদের কোন জায়গা নেই।অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে,তাই সে যত বড় মাপের মানুষ হোক না কেন।    

Post a Comment

0 Comments