করোনা ভাইরাস এর প্রতিষেধক আবিষ্কার করতে যেখানে হিমসিম খাচ্ছে সমগ্র বিশ্বের অভিজ্ঞ সব বিজ্ঞানীরা সেখানে বাংলাদেশের বিশিষ্ট মুফতি নাকিবোল আরেফিন জিহাদি ওরফে দেলুর তিন ফুঁ এর পানিতে পড়াতে আরোগ্য হচ্ছে করোনা ভাইরাস।দূর দুরান্ত থেকে মানুষ তার কাছে ছুটে যাচ্ছে পানি পড়া নিতে।তার পানি পড়া নেবার জন্য ধার্যকৃত কোন মূল্য নেই তবে মুরিদরা খুশি হয়ে কিছু দিলে তিনি না করেন না।বিশিষ্ট সাংবাদিক লোকমান ওরফে তপু তার সাক্ষাৎকার নিতে ছুটে যান তার আখড়ায়।মুফতি নাকিবোল তাকে বলেন,তার পানি পড়া শুধু করোনা ভাইরাস নয় পেটের ব্যাথা,অম্বল,অশ্ব,পাইলস,ভগন্দর,মাথা চিনিচিন,কোমরে ব্যাথা,বাতের ব্যাথা,ক্যান্সার,এইডস,ইবোলা,নিপা,সোয়াইন ফ্লু সহ যত ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া জনিত রোগ আছে সবই নিরাময় করতে সক্ষম।তাছাড়া সাংসারিক জীবনে কলহ,প্রেমে ব্যার্থ,অবাধ্য স্বামী বশ,পছন্দের ছেলে মেয়ে বশীকরণ সহ সকল ধরণের গোপন রোগ থেকে আরোগ্য লাভের তাবিজ দেন তিনি।মুফতি কাজী ইব্রাহিমের 1.Q7+6 =13 সুত্রটি করোনা ভাইরাস এর প্রতিষেধক তৈরিতে যুগান্তকারী ভূমিকা রাখবেন বলে তিনি মনে করেন।তিনি আরো বলেন নিউটন এর F=ma অথবা আইন্সটাইনের E=mc2 সুত্রের তুলনায় 1.Q7+6=13 সুত্রটি মানব সভ্যতার কল্যানে আরো বেশি ভূমিকা রাখবে।

0 Comments