অ্যাডভাইজিংয়ে সেকশন মিলাতে না পারায় একি করলেন প্রেমিক-প্রেমিকা!





মহাসমারোহে চলছে ইন্টারসেশন-২৪  সেমিস্টারের অ্যাডভাইজিং।প্রতিবারের ন্যয় এবারও একই সাথে একই সেকশনে একটা GED কোর্স নেয়ার জন্য পূর্বপরিকল্পনা করে রেখেছিল CSE ডিপার্টমেন্টের রোগা মাসুদ ও BBA ডিপার্টমেন্টের স্মার্ট ছকিনা।যেহেতু দুই জন পৃথক ডিপার্টমেন্টে সেহেতু দুজনের একসাথে বসে ক্লাস করার ঐ একমাত্র ভরসা GED কোর্স।এজন্য স্মার্ট ছকিনা রোগা মাসুদের হাতে হাত রেখে মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে বলে,"আহা,অন্য কোন কোর্স না করে ৪ বছরে সবগুলাই যদি GED করা যেত তাহলে তোমাকে আরো কতটা সময় কাছে পেতাম ভেবে দেখেছো!"একথা শুনে রোগা মাসুদ প্রেমিকার মাথায় হাত রেখে বলে,"মাত্র তো ৪ টা বছর,তারপর সারা জীবন একসাথে থাকব,প্রোমিস।"

মাসুদ ও ছকিনা এবার ৪র্থ সেমিস্টারের জন্য অ্যাডভাইজিং করবে।দুজনের কমপ্লিটেড ক্রেডিট এক হওয়াতে অ্যাডভাইজিং টাইমও একই।শনিবার সকাল ৯ঃ০৫ মিনিটে।এজন্য শুক্রবার সারারাত মাসুদ ও ছকিনা ইমো ভিডিও কলে এই সেমিস্টারে তারা কিভাবে পাশাপাশি বসে প্রেম করবে এই পরিকল্পনা করে।পরিকল্পনা শেষ করে সকাল ৬ টা নাগাদ তারা ঘুমাতে যায়।দু'জন ই মোবাইলে অ্যালার্ম সেট করে ৮ঃ৩০ মিনিটে।কিন্তু বিপত্তি বাধে সকালে ঘুম ভাঙা নিয়ে।আড়ামোড়া ভেঙে মাসুদ মোবাইলের দিকে তাকিয়ে দেখে ৯ঃ২৩ বাজে।অ্যাডভাইজিং এর আর মাত্র ২ মিনিট বাকি আছে।মাসুদ ঝটপট RDS এ ডুকে দেখে তার মেজর কোর্ষের সিট ফাঁকা থাকলেও পূর্বপরিকল্পিত GED কোর্ষের সেকশনে সিট ফাঁকা আছে একটা।মাসুদ ঝটপট কোর্সটি অ্যাড করে সেভ দিয়ে বলে,"যাক বাবা বাঁচলাম"।কিন্তু তৎক্ষনাৎ ছকিনা ফোন দিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে,"জানু,আমার ঘুম ভাঙেনি।আমি অ্যাডভাইজিং স্লট মিস করেছি"।ছকিনা ফুঁপিয়ে ফুঁপিয়ে আরো বলে,"একটা সেমিস্টারে একটা কোর্ষে ১২ টা ক্লাস,প্রতিটি ক্লাস ১৮০ মিনিট করে।১২*১৮০=২১৬০ মিনিট=৩৬ ঘন্টা।এই ৩৬ ঘন্টা আমি তোমাকে না দেখে কিভাবে থাকব?প্রতিউত্তরে মাসুদ বলে,"তোমার জন্য আমি সব উৎসর্গ করতে পারি,আর এটা তো সামান্য একটা সেমিস্টার।আমি সবগুলো কোর্ষ ড্রপ করে দিব।"ফোনের ওপাশ থেকে ছকিনা বলে ওঠে,"আই লাবু টিয়া।এজন্যই আমি তোমাকে এত্ত ভালোবাসি।"

Post a Comment

0 Comments