মোঃ আলামিন হোসেন মফস্বল এলাকার ছেলে।তার বাবার ইচ্ছা ছেলে পড়ালেখা শিখে বিদেশে পাড়ি জমাক।সেই ইচ্ছা থেকে আলামিন এবার ভর্তি হয়েছেন বাংলাদেশের নাম্বার ওয়ান প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে।ওরিয়েন্টেশন এর দিনে আলামিন তার বড় মামার ব্লেজার পরে ভার্সিটিতে হাজির হয়,যা দেখে অনেকেই হাসাহাসি করে।অতঃপর একনাগাড়ে ৩-৪ ঘন্টা মোটিভেশান শুনে ডিপার্টমেন্টের বড় ভাইদের কাছ থেকে আলামিন জানতে পারে আগামীকাল তার "Advising"।একথা শুনে আলামিন যেন গাছ থেকে পড়ে।ছোট বেলা থেকে বাবা,মা,আত্মীয়-স্বজন,গুরুজনদের কাছ থেকে তো কম উপদেশ বাণী শোনেনি সে।এখন আবার ভার্সিটিতে এসে সেইসব অ্যাডভাইস শোনা লাগবে?তাও আবার তারিখ-সময় নির্ধারণ করে?
পরদিন নির্দিষ্ট সময় আলামিনকে চেয়ারম্যান স্যারের রুমে ডাকা হয়।অতঃপর চেয়ারে বসতে বলে স্যার একটা কাগজ প্রিন্টার থেকে বের করে তাকে বলেন," এটা তোমার অ্যাডভাইজিং স্লিপ"।আলামিন হাত বাড়িয়ে কাগজটি নিয়ে একনজর দেখে স্যারকে বলে,"স্যার,এখানে তো কি কি কোর্স করব সেটাই লেখা,এখানে তো কোন অ্যাডভাইস/উপদেশ নেই।আমাকে তো বলা হয়েছে আজ আমাকে আপনি অ্যাডভাইস দিবেন।স্যার মুচকি হেসে বলেন,"রেগুলার ক্লাস করবা,ফেসবুকে কম ঢুকবা,৮ নং গেটে যাবা না।এগুলাই তোমার আজকের অ্যাডভাইস।যাও"আলামিন হোসেন কিছু না বুঝেই চেয়ারম্যান স্যারের রুম ত্যাগ করে।

0 Comments