TBA কে Talukdar Boshir Ahmed ভেবে ভূল ব্যাখ্যা দিয়েছিলেন ১৮১ ব্যাচের নাকিবোল আরেফিন।


সময়টা ২০১৮ সালের জানুয়ারী মাসের ৬ তারিখ।হন্ত দন্ত হয়ে ডিপার্টমেন্ট চেয়ারম্যানের কক্ষ থেকে বের হল ফ্রেসার নাকিবোল আরেফিন।আজ তার অ্যাডভাইজিং ছিল।চেয়ারম্যান স্যার তাকে ৩ টা কোর্স সিলেক্ট করে পেমেন্ট স্লিপ প্রিন্ট করে দিয়েছেন।কিন্তু স্যারের রুম থেকে বাইরে এসে পেমেন্ট কোর্ষের ফ্যাকাল্টি ইনিশিয়াল
TBA দেখে নাকিবোল ভাবলেন এটা কোন ফ্যাকাল্টির নামই হবে।তার সহপাঠীদের মধ্যেও এই TBA নিয়ে কানাঘুষা চলছিল তখন।নাকিবোল আরেফিন ভাবলেন প্রথম দিনেই হিরো হবার এই তো সুযোগ।নাকিবোল সবার দৃষ্টি আকর্ষন করে বলল,Hey Guys!TBA এর পূর্ণ রুপ হলো Talukder Boshir Ahmed.উনিই আমাদের ফ্যাকাল্টি। নাকিবোল আরেফিনের কথায় সবাই মোটামুটি আশ্বস্ত হল।কিন্তু দু'এক জন কৌতূহল বশত জিজ্ঞাসা করল,৩ টা কোর্ষেরই একজন ফ্যাকাল্টি(TBA) কিভাবে হতে পারে?তখন নাকিবোল আরেফিন বলল,সে যখন ক্লাস থ্রি তে পড়ত তখন নূর মোহাম্মদ নামক একজন স্যার একাধারে অংক,ইংরেজি,বাংলা ও ধর্ম ক্লাস নিতেন।নূর মোহাম্মদ স্যার ৪ টা সাবজেক্ট নিতে পারলে বশির স্যার ৩ টা কোর্স কেন নিতে পারবে না এমন একটা প্রশ্ন ছুড়ে মারল সহপাঠীদের দিকে।সহপাঠীরা তার কথা বিশ্বাস করে বাড়িতে ফিরে গেল।পরদিন সকাল ৮ টার ক্লাসে ফ্যাকাল্টি ক্লাসে ঢুকে নিজের পরিচয় দিতে গিয়ে যখন বলল তার নাম মাহমুদ হাসান জয় তখন ক্লাসের সবাই নাকিবোল আরেফিনের দিকে ড্যাগ ড্যাগ করে তাকায়।নাকিবুল তখন উঠে দাড়িয়ে বলল,স্যার তাহলে TBA কার নাম?স্যার মুচকি হেসে বলল,TBA এর এলাবোরেশন ফর্ম হচ্ছে,To Be Announced.

Post a Comment

0 Comments