শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক ট্রান্সপোর্ট সিস্টেম “উঠাও” নিয়ে আসছে উত্তর দক্ষীণ বিশ্ববিদ্যালয়!!

 




তীব্র যানযট ঢাকা শহরের নিত্য দিনের চিত্র। হাতে অনেকটা সময় নিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও দেখা যায় মাঝে মধ্যে যথা সময়ে গন্তব্যে পৌছাতে ব্যার্থ হতে হয়। উত্তর-দক্ষীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এর ব্যাতিক্রম নয়। যানযটের কারণে ক্লাসের পাশাপাশি মিস হয় কুইজ কিংবা মিডটার্মও। শিক্ষার্থীদের এই কস্টের কথা বিবেচনা করে উত্তর-দক্ষীণ বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ  যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের জন্য তারা নিয়ে আসছে “উঠাও” রাইড। প্রতি ঘন্টায় নসু প্লাজা এরিয়া থেকে বাড্ডা, রামপুরা, বাসাবো,নারায়নগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে “SAC Airways” এবং উত্তরা, মিরপুর, মোহাম্মাদপুর, ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দিবে “NAC Airways”। “উঠাও” রাইডের জন্য থাকবেনা কোন পাইলট। প্রত্যেক নসু শিক্ষার্থীকে উঠাও রাইড সার্ভিস গ্রহণ করার জন্য বাধ্যতামূলক ভাবে হেলিকপ্টার উড্ডয়নে অভিজ্ঞ হতে হবে। শিক্ষার্থীদের দক্ষ পাইলট হিসেবে গড়ে তুলতে “Uthao101” নামে একটা ৮ ক্রেডিটের কোর্স চালু করা হবে। কতৃপর্ক্ষের এমন যুগান্তকারী সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে আনন্দের ঢল নেমেছে। আমাদের প্রথম-খালু পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক লোকমানের একান্ত সাক্ষাতকারে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা বলেন, "সত্যি কথা বলতে এই উদ্যোগ বাস্তবায়ন হতে আমাদের অল্প কিছুদিন সময় লাগবে। এই ধরেন ২০৭০ সাল নাগাদ আমরা এই “উঠাও” সার্ভিস চালু করতে পারব বলে আশাবাদ ব্যক্ত করছি।"

Post a Comment

0 Comments