দফায় দফায় তেলের দাম বাড়ায় নাভিশ্বাস উঠে গেছে NSU এর একদল শিক্ষার্থীর। তেলের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় ফ্যাকাল্টিদের যথার্থভাবে তৈল মর্দন করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এ সম্পর্কে জানতে চাইলে "নিরাপদ সিজি চাই" সংগঠনের যুগ্ম সচিব মোঃ মফিজুর রহমান ওরফে তেল মফিজ বলেন, এভাবে তেলের দাম বাড়তে থাকলে তাদের সিজি তলানীতে গিয়ে ঠেকবে একদম।অনতিবিলম্বে তিনি উর্ধতন কর্তৃপক্ষের এ বিষয়ে তদন্ত করার দাবী জানান নতুবা ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি দেন।কিন্তু উচ্চবিত্ত সিজি ধারীরা বলছে ভিন্ন কথা।তারা বলছে, তেলের দাম বেড়েছে বলে বসে থাকলে তো চলবেনা, তেলের বিকল্প তো আছেই, এগুলো দিয়ে কাজ চালাতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক NSUer আমাদের স্টাফ রিপোর্টার লোকমানকে বলেন, ভাই! আগে তো শুধু ফ্যাকাল্টিকে তেল মারলেই হয়ে যাইতো, তেলের দাম বাড়া-কমা নিয়ে তেমন কিছু আসতো যাইতো না।কিন্তু এখন তো ফ্যাকাল্টির পাশাপাশি TA, CR, TA এর বন্ধু, CR এর বন্ধু সবাইকে তেল মারা লাগে।এত চড়া দামে তেল কিনে এতগুলো মুখ কিভাবে চালাবো ভাই বলেন!!!! ১৫ তারিখে ক্যাম্পাস খুলে যাবার আগেই তেলের দাম কমে যাবে এ আশায় বুক বেঁধে আছেন নসুর হাজারো তেলবাজ শিক্ষার্থী।
0 Comments