রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে বাংলাদেশী মিডিয়া যেসব নিউজ বানাতে পারত!!

 


. রণবীর-আলিয়ার বিয়েতে খাসির মাংস কম পড়ায় বরপক্ষের তীব্র ক্ষোভ। একপর্যায়ে সংঘর্ষ এবং আহত ১৫ জন বরযাত্রী।


. রণবীর-আলিয়ার বিয়েতে দাওয়াত পাওয়া না পাওয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষসেহরী না করেই চলছে মারামারি।


. রণবীরের বিয়ের খবর শুনে গতকাল রাতেই তার বাড়িতে সামনে অবস্থান নিয়েছেন তার প্রাক্তন প্রেমিকা দিপীকা পাড়ুকোন।শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি বিয়ে কোন ভাবেই হতে দিবেন না বলে আমরণ অনসনে বসেছেন।


. রণবীরের বিয়েতে লাইভে এসে একি দেখালেন তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ! দেখুন ভিডিওসহ।


. রণবীর আলিয়ার বিয়ে নিয়ে নতুন গান বানাচ্ছেন হিরো আলম।খুব শিঘ্রই মুক্তি পাবে হিরো আলমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।


. রণবীরের যাতে অতি শিঘ্রই বিবাহ বিচ্ছেদ হয় এজন্য "মুরগী ছবূর" বাবার দরবারে ১৯ টি ছাগল জবাই দিয়েছে "নিখিল বাংলা রণবীর ক্রাস অ্যাসোসিয়েশন"


. রণবীরের পাত্রী হিসেবে আলিয়ার থেকে নিজেকে দশগুন যোগ্য দাবী করেছেন নোয়াখালীর টিকটক সাদিয়া।


. বিয়েতে রণবীর কোন ব্রান্ডের আন্ডারওয়্যার পরেছিলেন?বিস্তারিত দেখুন ১ম কমেন্টে।


.একনজরে দেখে নিন আসন্ন বিসিএস রণবীর আলিয়ার বিয়ে নিয়ে যে কোশ্চেনগুলা আসতে পারে, শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।


১০.বিসিএস দিলে রণবীর আলিয়ার থেকে ঢের সুন্দরী পাত্রী পেতেন বলে জানিয়েছেন মোহাম্মদপুরের রহিমা আন্টি।

 

Post a Comment

0 Comments